নানুরে জলাশয় থেকে উদ্ধার শিশুর দেহ
বীরভূম, ২ মে (হি.স.): শুক্রবার দুপুর থেকে নিখোঁজ থাকার পরে শনিবার সকালে নানুরে একটি জলাশয় থেকে উদ্ধার হলো এক বছর পাঁচেকের শিশুর দেহ। স্থানীয় বাসিন্দাদের অনুমান, পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়েছিল সে। ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুরের নতুনগ্রাম
নানুরে জলাশয় থেকে উদ্ধার শিশুর দেহ


বীরভূম, ২ মে (হি.স.): শুক্রবার দুপুর থেকে নিখোঁজ থাকার পরে শনিবার সকালে নানুরে একটি জলাশয় থেকে উদ্ধার হলো এক বছর পাঁচেকের শিশুর দেহ। স্থানীয় বাসিন্দাদের অনুমান, পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়েছিল সে। ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুরের নতুনগ্রামে। শিশুটির বাড়ি শান্তিনিকেতন থানার মোলডাঙা গ্রামে। নতুনগ্রামে শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে মামারবাড়ি এসেছিল। ওই শিশুর এক মামা জানান, শুক্রবার দুপুরে দিঘিতে স্নান করতে যায়। তারপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছিল না শিশুটির। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দিঘিতে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে কোনও হদিশ মেলেনি তার। খবর দেওয়া হয় পুলিশে, আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী। যদিও অন্ধকার নেমে আসায় শুক্রবার তারা আর তল্লাশি শুরু করতে পারেনি। জানা গিয়েছে, শনিবার সকালেই পুকুরের এক পাশে ভেসে ওঠে শিশুটির দেহ। এরপরেই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande