মমতার বিদায় এবার নিশ্চিত : রাজু বিস্ত
শিলিগুড়ি, ২ মে (হি.স.): পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এবার নিশ্চিত, এমনই দাবি করলেন বিজেপি সাংসদ রাজু বিস্ত। শনিবার রাজু বিস্ত বলেন, পশ্চিমবঙ্গের জনগণ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে এবং হতাশ হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিন
রাজু বিস্ত


শিলিগুড়ি, ২ মে (হি.স.): পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এবার নিশ্চিত, এমনই দাবি করলেন বিজেপি সাংসদ রাজু বিস্ত। শনিবার রাজু বিস্ত বলেন, পশ্চিমবঙ্গের জনগণ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে এবং হতাশ হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিন হাই কোর্টে তো পরশু সুপ্রিম কোর্টে যাচ্ছেন, কিন্তু জনপ্রতিনিধিত্ব আইনের ১৯এ ধারায় স্পষ্টভাবে বলা আছে, একবার নির্বাচন ঘোষণা হয়ে গেলে, নির্বাচন কীভাবে পরিচালিত হবে সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন এখানে স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করছে; যেখানে আগের নির্বাচনগুলিতে এত হিংসা হতো, সেখানে ছোটখাটো ঘটনা ছাড়া এবার কোনও হিংসা হয়নি। নির্বাচন কমিশন সমস্ত ত্রুটি সংশোধন করে নির্বাচন পরিচালনায় সফল হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় নিশ্চিত, তাই হতাশায় তৃণমূল ভাষার মর্যাদা হারাচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande