
মুর্শিদাবাদ, ২ মে (হি.স.): ছেলেকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। শুক্রবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ইসলামপুর থানা এলাকার হেরামপুর পঞ্চায়েতের রায়পুর গ্রামে। খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, মৃতের নাম শাহজামাল মোল্লা। স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজামাল নিয়মিত নেশা করত। তা নিয়ে বাড়িতে অশান্তি লেগেই থাকত। শুক্রবার রাতেও মত্ত অবস্থায় বাড়ি গিয়ে অশান্তি শুরু করে শাহজামাল। ঘরে ভাঙচুর চালায়। এরপর শাহজামাল রড নিয়ে তার বাবাকে মারতে যায়। সেই সময় দু’জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় ছেলের হাত থেকে লোহার রড কেড়ে নিয়ে শাহজামালের মাথায় আঘাত করে তার বাবা হাইফত মোল্লা। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ছেলে শাহজামাল। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত হাইফত মোল্লা। তার খোঁজে তল্লাশি চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ