পুনর্নির্বাচনে অশান্তি, মগরাহাটে তৃণমূলের ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
মগরাহাট, ২ মে (হি.স.) : মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের নাজরা এফপি স্কুলে পুনর্নির্বাচন চলাকালীন ব্যাপক অশান্তির অভিযোগ উঠল। তৃণমূল কর্মী-সমর্থকদের দাবি, ভোট চলাকালীন কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁদের দলীয় ক্যাম্পে অতর্কিতে ভাঙচুর চালিয়ে
পুনর্নির্বাচনে অশান্তি, মগরাহাটে তৃণমূলের ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে


মগরাহাট, ২ মে (হি.স.) : মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের নাজরা এফপি স্কুলে পুনর্নির্বাচন চলাকালীন ব্যাপক অশান্তির অভিযোগ উঠল। তৃণমূল কর্মী-সমর্থকদের দাবি, ভোট চলাকালীন কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁদের দলীয় ক্যাম্পে অতর্কিতে ভাঙচুর চালিয়েছেন।

তৃণমূল কর্মীদের অভিযোগ, জওয়ানরা তাঁদের বসার চেয়ার ভেঙে পাশের পুকুরে ফেলে দিয়েছেন এবং দলীয় পতাকাও ছিঁড়ে ফেলা হয়েছে। এখানেই শেষ নয়, তৃণমূলের আরও অভিযোগ যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশ্য করে অত্যন্ত কুরুচিকর ভাষায় কটূক্তি করেছেন এবং তাঁদের গুলি করে দেওয়ার হুমকিও দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রসঙ্গত, শনিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমে পুনর্নির্বাচন চলছে। এ দিন বেলা ১টা পর্যন্ত দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনর্নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা ১টা পর্যন্ত ভোটের হার ৫৫.৫৭ শতাংশ। মগরাহাট পশ্চিমে ভোট পড়েছে ৫৬.৩৩ শতাংশ। ডায়মন্ড হারবারে ৫৪.৯ শতাংশ ভোট পড়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande