কাজের ভিত্তিতে নয়, চুরি করে জয়ী হয়ে বাঁচতে চায় বিজেপি : গৌরব
গুয়াহাটি, ২ মে (হি.স.) : বিধানসভা নির্বাচনের ভোট গণনার আগে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। আজ শনিবার বিরোধী দলগুলির আয়োজিত মধ্যাহ্ন
মধ্যাহ্ন ভোজন অনুষ্ঠানে গৌরব গগৈ


গুয়াহাটি, ২ মে (হি.স.) : বিধানসভা নির্বাচনের ভোট গণনার আগে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। আজ শনিবার বিরোধী দলগুলির আয়োজিত মধ্যাহ্ন ভোজন অনুষ্ঠানে অংশগ্রহণে এসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন গৌরব গগৈ।

গৌরবের দাবি, রাজ্যের বহু স্থানে বিজেপি কর্মীদের স্ট্রং রুমের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। ভোটগ্রহণের সময়ও তাঁরা সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, এই পরিস্থিতি গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি। এতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

গগৈয়ের অভিযোগ, ‘বিজেপি তাদের কাজের ভিত্তিতে নির্বাচন জিততে সক্ষম নয়। তাই চুরির মাধ্যমে নিজেদের বাঁচানোর চেষ্টা করছে।’ গৌরব বলেন, বিরোধী দলগুলি এই বিষয়টি নিয়মিতভাবে তুলে ধরছে।

অন্য রাজ্যের উদাহরণ দিয়ে তিনি বলেন, স্ট্রং রুমের নিরাপত্তায় নিয়োজিত কর্মীদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে। এছাড়া তিনি মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, পুলিশ প্রশাসনকে বিরোধী নেতাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, অথচ রাজ্যে মাদকের সমস্যা এখনও গুরুতর রয়ে গেছে।

এক্সিট পোল নিয়ে গগৈ সেগুলিকে ‘টিআরপি-ভিত্তিক’ বলে খারিজ করে বলেন, ভয়ের পরিবেশের কারণে অনেক ভোটার খোলাখুলি নিজেদের মতামত প্রকাশ করতে পারছেন না। তিনি আরও দাবি করেন, বিজেপি এবং তাদের সহযোগী দলগুলির অন্দরে রাজনৈতিক পরিবর্তন শুরু হয়েছে। মানুষ কংগ্রেসের দিকে ঝুঁকছে।

সুপ্রিম কোর্ট কংগ্রেস নেতা পবন খেড়াকে অগ্রিম জামিন দেওয়া প্রসঙ্গে গগৈ বলেন, এটি দুর্ভাগ্যজনক যে অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে জড়িত মন্তব্য দেশের সর্বোচ্চ আদালতে এভাবে উঠেছে। যার ফলে রাজ্যের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande