উদয়পুরে পিত্রা ক্যানেলে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
উদয়পুর (ত্রিপুরা), ২ মে (হি.স.) : গোমতী জেলার উদয়পুরেপিত্রা ক্যানেল থেকে জনৈক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার গভীর রাতে এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, শুক্রবার রাত এগারো
মৃতদেহ উদ্ধার


উদয়পুর (ত্রিপুরা), ২ মে (হি.স.) : গোমতী জেলার উদয়পুরেপিত্রা ক্যানেল থেকে জনৈক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার গভীর রাতে এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, শুক্রবার রাত এগারোটা নাগাদ উদয়পুর অগ্নি নির্বাপক দফতরে খবর আসে যে পিত্রা ক্যানেলের মধ্যে জনৈক ব্যক্তি পড়ে রয়েছেন। খবর পাওয়া মাত্রই দমকল বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে ওই ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করে তড়িঘড়ি উদয়পুরের টেপানিয়াস্থিত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসক জানান, অগ্নি নির্বাপক দফতরের কর্মীরাই মৃত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন এবং প্রাথমিক পরীক্ষায় তাঁকে মৃত অবস্থাতেই পাওয়া যায়।

মৃত ব্যক্তির পরিচয় জানা গেছে। তাঁর নাম চন্দন দেবনাথ (৪২)। বাড়ি উদয়পুরের পশ্চিম পিত্রা এলাকায়। ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনও কারণজনিত মৃত্যু। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

এদিকে, হঠাৎ এই মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande