ফলতায় পুনর্নির্বাচনের দাবিতে পথ অবরোধ, ইভিএম বিতর্কে চড়ল রাজনৈতিক তরজা
ফলতা, দক্ষিণ ২৪ পরগনা, ২ মে (হি. স.):-পুনর্নির্বাচনের দাবিতে শনিবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ফলতা এলাকা। স্থানীয় বাসিন্দাদের একাংশ রাস্তায় নেমে পথ অবরোধ করেন। এর জেরে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।অভিযোগ, দ্বিতীয় দফার ভোটগ্রহণে
ফলতা উত্তেজনা


ফলতা, দক্ষিণ ২৪ পরগনা, ২ মে (হি. স.):-পুনর্নির্বাচনের দাবিতে শনিবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ফলতা এলাকা। স্থানীয় বাসিন্দাদের একাংশ রাস্তায় নেমে পথ অবরোধ করেন। এর জেরে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।অভিযোগ, দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন ফলতার একাধিক বুথে ইভিএম কারচুপির ঘটনা ঘটেছিল। ভোটারদের দাবি, সেই অভিযোগের যথাযথ তদন্ত না করেই নির্বাচন কমিশন অন্যত্র ১৫টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিলেও ফলতার ক্ষেত্রে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। এর প্রতিবাদেই এদিন পথে নামেন সাধারণ মানুষ।বিক্ষোভকারীদের বক্তব্য, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে হলে ফলতার সংশ্লিষ্ট বুথগুলিতেও পুনর্নির্বাচন করানো জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আধিকারিকরা অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, পরিকল্পিতভাবে এলাকায় অশান্তি তৈরি করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি। যদিও বিজেপির তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।ঘটনাকে ঘিরে এলাকায় এখনও চাপা উত্তেজনা বজায় রয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande