
কলকাতা, ২ মে (হি. স. ) : গণনা এজেন্টদের বাড়িতেও অভিযান চালানো হতে পারে বলে আশঙ্কা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার গণনা এজেন্টদের সঙ্গে বৈঠকে তাঁদের সুরক্ষার বার্তাও দেন তিনি।
বৈঠকে জানানো হয়, শনিবার রাত থেকে ২৪ ঘণ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খোলা থাকবে। কোনও প্রয়োজন হলে যেন তাঁর অফিসে যোগাযোগ করা হয়।
প্রসঙ্গত, ভোটের সময় যে কর্মীরা আক্রান্ত হয়েছেন, তাঁদের পরে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা করেছেন দলনেত্রী। বৈঠকে তাঁর বার্তা, ৪ মে যতক্ষণ না তিনি নিজে সাংবাদিক বৈঠক করে জয়ের কথা ঘোষণা করছেন, ততক্ষণ কোনও এজেন্ট যেন গণনাকেন্দ্র ছেড়ে না বেরিয়ে আসেন। পাশাপাশি কাউন্টিং এজেন্টরা যেন গণনার দিন বাড়ির খাবার, জল নিয়ে আসেন সেই আর্জিও জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত