ফলতার তৃণমূল প্রার্থীর ঘনিষ্ঠ দু’জনকে গ্রেফতারের নির্দেশ নির্বাচন কমিশনের
কলকাতা, ২ মে (হি. স. ) : শনিবার সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ফলতায়। পুনর্নির্বাচনের চেয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় গ্রামবাসীদের একাংশ। এরপরেই ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান ঘনিষ্ঠ দু’জনকে গ্রেফতারের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবা
ফলতার তৃণমূল প্রার্থীর ঘনিষ্ঠ দু’জনকে গ্রেফতারের নির্দেশ নির্বাচন কমিশনের


কলকাতা, ২ মে (হি. স. ) : শনিবার সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ফলতায়। পুনর্নির্বাচনের চেয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় গ্রামবাসীদের একাংশ। এরপরেই ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান ঘনিষ্ঠ দু’জনকে গ্রেফতারের নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম, দুই বিধানসভার একাধিক বুথে পুনর্নির্বাচন চলে। কিন্তু পুনর্নির্বাচনের তালিকায় নেই ফলতায়। কমিশন সূত্রে খবর, এই বিধানসভার একাধিক বুথে অসঙ্গতি সামনে এসেছে। এরপরেই গোটা বিধানসভাতেই নতুন করে ভোটের নির্দেশ কমিশন দিতে পারে বলে খবর। এরমধ্যেই এদিন পুনর্নির্বাচন চেয়ে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মানুষজন।

প্রসঙ্গত, শনিবারের মধ্যেই ইজরাফিল চকদার এবং সুজাউদ্দিন শেখকে গ্রেফতারের নির্দেশ কমিশন দিয়েছে বলে সূত্রের খবর। শুধু তাই নয়, ঘটনায় বিস্তারিত রিপোর্টও তলব করা হয়েছে বলে খবর।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande