
ইটানগর, ২ মে (হি.স.): শনিবার দুপুরে অরুণাচল প্রদেশের কামলে জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতীয় সময় দুপুর ১টা ৫৯ মিনিট ৪ সেকেন্ড নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২.৪। ভারতীয় ভূকম্পন কেন্দ্র (ইন্ডিয়ান সিসমোলজিক্যাল সেন্টার) সূত্রে জানা গেছে , ভূমিকম্পের উৎসস্থল ছিল কামলে জেলার মাটির প্রায় ৫ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কেন্দ্রস্থলটি ২৭.৮৬৫° উত্তর অক্ষাংশ এবং ৯৪.২৩৯° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত ছিল। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য