বাংলায় গণনা পর্বে বাড়তি নজরদারি, ১৬৫ অতিরিক্ত কাউন্টিং অবজারভার ও ৭৭ পুলিশ অবজারভার মোতায়েন ইসির
কলকাতা, নয়াদিল্লি, ২ মে (হি. স.):-পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনা পর্বকে ঘিরে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যে ১৬৫ জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার এবং ৭৭ জন পুলিশ অবজারভার মোতায
বাংলায় গণনা পর্বে বাড়তি নজরদারি, ১৬৫ অতিরিক্ত কাউন্টিং অবজারভার ও ৭৭ পুলিশ অবজারভার মোতায়েন ইসির


কলকাতা, নয়াদিল্লি, ২ মে (হি. স.):-পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনা পর্বকে ঘিরে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যে ১৬৫ জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার এবং ৭৭ জন পুলিশ অবজারভার মোতায়েন করা হয়েছে।নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক কাউন্টিং হল রয়েছে, সেখানে অতিরিক্ত কাউন্টিং অবজারভার নিয়োগ করা হয়েছে। তাঁদের মূল দায়িত্ব হবে গণনা প্রক্রিয়া সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করা।অন্যদিকে, পুলিশ অবজারভাররা গণনাকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তবে কমিশন স্পষ্ট জানিয়েছে, ভোটগণনার দিন কোনও অবস্থাতেই পুলিশ অবজারভাররা কাউন্টিং হলে প্রবেশ করতে পারবেন না।কমিশন আরও জানিয়েছে, গণনাকেন্দ্রে প্রবেশ শুধুমাত্র ইসিনেটের মাধ্যমে জারি করা কিউআর কোড-ভিত্তিক ফটো আইডির ভিত্তিতেই সম্ভব হবে। কাউন্টিং হলের ভিতরে মোবাইল ফোন বহনের ক্ষেত্রেও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া প্রতিটি টেবিলে থাকা মাইক্রো-অবজারভাররা স্বাধীনভাবে ফলাফল নথিভুক্ত করে তা কাউন্টিং অবজারভারের কাছে জমা দেবেন বলে কমিশন জানিয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande