পুনর্নির্বাচনে দীর্ঘ লাইনে ভোটারদের উৎসাহ, ডায়মন্ড হারবারে ইভিএম বিভ্রাটে সাময়িক বিঘ্ন
ডায়মন্ড হারবার, ২ মে (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে শনিবার পুনর্নির্বাচনকে ঘিরে শনিবার সকাল থেকেই ছিল উৎসবের আবহ। ভোর থেকেই বিভিন্ন বুথে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় সাধারণ মানুষক
লম্বা লাইন


ডায়মন্ড হারবার, ২ মে (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে শনিবার পুনর্নির্বাচনকে ঘিরে শনিবার সকাল থেকেই ছিল উৎসবের আবহ। ভোর থেকেই বিভিন্ন বুথে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় সাধারণ মানুষকে। তীব্র গরম উপেক্ষা করেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।ডায়মন্ড হারবার বিধানসভার ২৪৩ নম্বর বুথ, রায়নগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকেই ভোটারদের ভিড় জমতে শুরু করে। অনেকেই ভিড় বাড়ার আগেই ভোট সেরে ফেলতে সকাল সকাল বুথে পৌঁছে যান। অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে বুথ চত্বরে মোতায়েন করা হয় রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি আশপাশের এলাকাতেও নজরদারি চালায় পুলিশ।তবে সকাল গড়াতেই ওই বুথে ইভিএমে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। ফলে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা তৈরি হয়। পরে প্রযুক্তিগত দল পৌঁছে সমস্যা সমাধানের কাজ শুরু করে। অন্যদিকে, তীব্র গরমে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বয়স্ক ও মহিলা ভোটারদের সমস্যায় পড়তে দেখা যায়। তা সত্ত্বেও ভোটদানে উৎসাহে ভাটা পড়েনি বলেই জানিয়েছেন ভোটাররা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande