
পূর্ব বর্ধমান, ২ মে (হি.স.): ভয়াবহ অগ্নিকাণ্ড পূর্ব বর্ধমান জেলায়। শনিবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর জেরে ভস্মীভূত হয়ে যায় একটি গ্যারাজ। জানা গেছে, বর্ধমান শহরের আলিশা এলাকায় শনিবার ভোর সাড়ে ৪টে নাগাদ ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। ঘৌরদৌড়চটি সংলগ্ন একটি স্কুলের সামনে রাস্তার পাশে থাকা একটি গ্যারাজে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। গ্যারাজটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর দেওয়া হয় দমকলে। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ