
কাঙ্কের, ২ মে (হি.স.): ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় আইইডি বিস্ফোরণে প্রাণ হারালেন ৩ ডিআরজি জওয়ান। এছাড়াও আহত হয়েছেন একজন জওয়ান। বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ জানিয়েছে, শনিবার কাঙ্কেরে আইইডি বিস্ফোরণের ঘটনায় ডিআরজি-র ৩ জন জওয়ান আঘাতজনিত কারণে মারা গিয়েছেন এবং একজন আহত হয়েছেন।
এক পুলিশ কর্তা জানিয়েছেন, মাওবাদীদের পুঁতে রাখা আইইডি খুঁজে বের করে নিষ্ক্রিয় করার জন্য ডিআরজি-র একটি দল মাইন নিষ্ক্রিয়করণ অভিযান চালানোর সময় নারায়ণপুর জেলা সীমান্তের কাছে ছোটেবেথিয়া থানার অন্তর্গত একটি বনাঞ্চলে বিস্ফোরণটি ঘটে। অভিযান চলাকালীন নিরাপত্তা কর্মীরা একটি আইইডি দেখতে পান। তবে, সেটি নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ হয়। তাতেই ৩ জন ডিআরজি জওয়ানের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ