ভয়াবহ ভূমিধসে বন্ধ ডোডা-কিশতওয়ার সড়ক, যান চলাচল সম্পূর্ণ স্থগিত
ডোডা, ২ মে (হি.স.): ভয়াবহ ভূমিধসের জেরে ডোডা-র কাছে গাতসুত এলাকায় সম্পূর্ণ বন্ধ হয়ে গেল ডোডা-কিশতওয়ার সড়ক। এর ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে স্থগিত রয়েছে। শনিবার ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানান, ভোরের দিকে হঠাৎই এই ভূমিধস হ
ভয়াবহ ভূমিধসে বন্ধ ডোডা-কিশতওয়ার সড়ক, যান চলাচল সম্পূর্ণ স্থগিত


ডোডা, ২ মে (হি.স.): ভয়াবহ ভূমিধসের জেরে ডোডা-র কাছে গাতসুত এলাকায় সম্পূর্ণ বন্ধ হয়ে গেল ডোডা-কিশতওয়ার সড়ক। এর ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে স্থগিত রয়েছে। শনিবার ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানান, ভোরের দিকে হঠাৎই এই ভূমিধস হয়। বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ রাস্তার উপর এসে পড়ায় পথ পুরোপুরি অবরুদ্ধ হয়ে যায়। ফলে ডোডা ও কিশতওয়ারের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রশাসনের তরফে ইতিমধ্যেই দ্রুত রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। তবে ভূমিধসের তীব্রতার কারণে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে কিছুটা সময় লাগতে পারে বলে আশঙ্কা। এদিকে, যাত্রীদের আপাতত এই সড়ক ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তা সম্পূর্ণ পরিষ্কার ও যান চলাচল স্বাভাবিক হলে তবেই নতুন করে নির্দেশিকা জারি করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande