
সুলতানপুর, ২ মে (হি. স.): উত্তর প্রদেশের সুলতানপুর জেলায় গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার সকালে উত্তর প্রদেশের সুলতানপুর জেলার অখণ্ডনগর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃতের নাম শের বাহাদুর। তিনি অখণ্ডনগরের তাজউদ্দিনপুরের বাসিন্দা । শনিবার সকালে রতনপুর মাজরা মৈরওয়ান থানা এলাকার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে সংলগ্ন মৈনী বাগ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। দেহটি গাছ থেকে নামিয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে মামলা দায়ের করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে, পুলিশ সব দিক খতিয়ে দেখছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন