নেপালের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে কাঠমান্ডু সফরে ভারতের বিদেশ সচিব
নয়াদিল্লি ও কাঠমান্ডু, ২ মে (হি.স.): নেপালের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে দু’দিনের জন্য কাঠমান্ডু সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। নেপালের বিদেশ সচিব অমৃত বাহাদুর রায়ের আমন্ত্রণে ১১ ও ১২ মে এই সফর অনুষ্ঠিত হবে
নেপালের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে কাঠমান্ডু সফরে ভারতের বিদেশ সচিব


নয়াদিল্লি ও কাঠমান্ডু, ২ মে (হি.স.): নেপালের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে দু’দিনের জন্য কাঠমান্ডু সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। নেপালের বিদেশ সচিব অমৃত বাহাদুর রায়ের আমন্ত্রণে ১১ ও ১২ মে এই সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নেপালের বিদেশ মন্ত্রক।

নেপালে নতুন সরকার গঠনের পর এটি ভারতের তরফে প্রথম উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর। সফরের সূচি অনুযায়ী, মিস্রি ১১ মে কাঠমান্ডু পৌঁছে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল, অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে এবং জ্বালানি মন্ত্রী বিরাজ ভক্ত শ্রেষ্ঠা-র সঙ্গে বৈঠক করবেন।

এছাড়াও শাসকদল ন্যাশনাল ইন্ডিপেনডেন্ট পার্টির (আরএসপি) সভাপতি রবি লমিছানের সঙ্গেও তাঁর সাক্ষাৎ নির্ধারিত রয়েছে। এই সফরে মিস্রির সঙ্গে থাকবেন ভারতের বিদেশ মন্ত্রকের নর্থ ডেস্কের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব মনু মাহাওয়ার। সম্প্রতি দিল্লি সফরে আসা নেপালি সাংবাদিকদের এক প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বিক্রম মিস্রি নিজেই নেপাল সফরের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি নেপালের নতুন সরকারের সঙ্গে সব ক্ষেত্রেই সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন।

সব মিলিয়ে, এই সফর ভারত-নেপাল কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করবে বলেই মনে করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande