বেতন ও ইএসআই–পিএফের দাবিতে নৈহাটি পৌরসভার সামনে কর্মীদের বিক্ষোভ
নৈহাটি, ২১ মে (হি. স.): দীর্ঘদিনের একাধিক দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার নৈহাটি পৌরসভা-র সামনে বিক্ষোভে সামিল হলেন আর্বান কর্মীরা। অভিযোগ, মাসের পর মাস ঠিকমতো বেতন মিলছে না, পাশাপাশি কর্মীদের জন্য ইএসআই ও প্রভিডেন্ট ফান্ডেরও কোনও সুনির্দিষ্ট ব্যবস্থ
বিক্ষোভ নৈহাটি


নৈহাটি, ২১ মে (হি. স.): দীর্ঘদিনের একাধিক দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার নৈহাটি পৌরসভা-র সামনে বিক্ষোভে সামিল হলেন আর্বান কর্মীরা। অভিযোগ, মাসের পর মাস ঠিকমতো বেতন মিলছে না, পাশাপাশি কর্মীদের জন্য ইএসআই ও প্রভিডেন্ট ফান্ডেরও কোনও সুনির্দিষ্ট ব্যবস্থা নেই। এই পরিস্থিতির প্রতিবাদে কর্মীরা একজোট হয়ে কাজ বন্ধ রেখে পৌরসভার মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন।বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে একাধিকবার কর্তৃপক্ষকে সমস্যার কথা জানানো হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি। তাঁদের দাবি, প্রতি মাসে নির্দিষ্ট সময়ে বেতন প্রদান করতে হবে এবং সকল কর্মীর জন্য ইএসআই ও পিএফের সুবিধা চালু করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।এদিন বিক্ষোভ চলাকালীন পৌরসভার গেটের সামনে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় নৈহাটি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। বেশ কিছুক্ষণ ধরে স্লোগান ও বিক্ষোভ কর্মসূচি চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কর্মীদের দাবি, প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande