ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে হকি কিংবদন্তি গুরুবক্স সিং-এর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা বাংলার হকি নিয়ে
কলকাতা, ২১ মে (হি.স.): রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে বৃহস্পতিবার এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হলেন ভারতের প্রাক্তন হকি অলিম্পিয়ান তথা কিংবদন্তি গুরুবক্স সিং। নব মহাকরণে আয়োজিত এই সংক্ষিপ্ত ও ঘরোয়া অনুষ্ঠানটিকে কেন্দ্
ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ অলিম্পিয়ান গুরুবক্স সিংয়ের


কলকাতা, ২১ মে (হি.স.): রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে বৃহস্পতিবার এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হলেন ভারতের প্রাক্তন হকি অলিম্পিয়ান তথা কিংবদন্তি গুরুবক্স সিং। নব মহাকরণে আয়োজিত এই সংক্ষিপ্ত ও ঘরোয়া অনুষ্ঠানটিকে কেন্দ্র করে এদিন সেখানে এক অত্যন্ত আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

​এদিনের এই বিশেষ সাক্ষাৎকারে দুই ব্যক্তিত্বের মধ্যে দীর্ঘ আলাপচারিতা হয়। তাঁদের কথোপকথনে মূলত বাংলার হকির পরিকাঠামো এবং এর মান উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে জানা গেছে। আলাপচারিতা শেষে প্রাক্তন অলিম্পিয়ান গুরুবক্স সিং তাঁর নিজের লেখা আত্মজীবনীমূলক স্মারক গ্রন্থ মাই গোল্ডেন ডে'জ ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের হাতে তুলে দেন।

​এই মহতী মুহূর্তে রাজ্যের হকি নিয়ামক সংস্থা 'হকি বেঙ্গল'-এর বরিষ্ঠ সদস্যরাও উপস্থিত ছিলেন। হকি বেঙ্গলের তরফ থেকেও নবনিযুক্ত ক্রীড়ামন্ত্রীকে বিশেষ স্মারক ও পুষ্পস্তবক দিয়ে আন্তরিক স্বাগত ও অভিনন্দন জানানো হয়। বাংলার হকিকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যেতে ক্রীড়া দফতর সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস মিলেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande