শুরু ষোড়শ অসম বিধানসভার প্রথম অধিবেশন, বিধায়ক পদে শপথ হিমন্তবিশ্ব সহ ১২৬ জন নবনির্বাচিত সদস্যের
গুয়াহাটি, ২১ মে (হি.স.) : আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ষোড়শ অসম বিধানসভার প্রথম অধিবেশন। চারদিনব্যাপী চলমান অধিবেশনটি ড. হিমন্তবিশ্ব শর্মা সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম বিধানসভা অধিবেশন। এদিন সকাল ৯টা ৩০ মিনিটে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের
মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা


গুয়াহাটি, ২১ মে (হি.স.) : আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ষোড়শ অসম বিধানসভার প্রথম অধিবেশন। চারদিনব্যাপী চলমান অধিবেশনটি ড. হিমন্তবিশ্ব শর্মা সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম বিধানসভা অধিবেশন। এদিন সকাল ৯টা ৩০ মিনিটে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের ভাষণের মাধ্যমে অধিবেশনের কার্যসূচির সূচনা হয়।

শপথ কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রোটেম স্পিকার চন্দ্রমোহন পাটোয়ারি নবনির্বাচিত সদস্যদের জানান, তাঁরা নিজেদের পছন্দের যে কোনও স্বীকৃত ভাষায় শপথ নিতে পারবেন। তাঁরা নিজেদের শপথপত্র বিধানসভা কার্যালয়ে জমা দিতে পারেন।

মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে দিয়ে শুরু হয় শপথগ্রহণ পর্ব। তিনি অসমিয়া ভাষায় শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রীর পর বিভিন্ন দলের ১২৫ জন নবনির্বাচিত সদস্য অসমিয়া, বাংলা, বড়ো এবং সংস্কৃত ভাষায় বিধায়ক পদে শপথ গ্রহণ করেছেন।

প্রসঙ্গত, ২৬-এর অসম বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের বিপুল জয়ের পর এই শপথ গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি, অগপ এবং বিপিএফকে নিয়ে গঠিত জোট ১২৬ সদস্যের বিধানসভায় ১০২টি আসন দখল করে।

বিজেপি ৮২, শরিক অসম গণ পরিষদ (অগপ) এবং বডোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ ১০টি করে আসনে জয়লাভ করে। বিরোধী শিবিরে কংগ্রেস ১৯টি আসন এবং রাইজর দল বিজয়ী হয়েছে দুটি আসনে। এআইইউডিএফ এবং তৃণমূল কংগ্রেস স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করে যথাক্রমে দুই এবং একটি আসন লাভ করে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande