ভোট পরবর্তী হিংসা মামলায় আদালতে আত্মসমর্পণ জাভেদ খানের
কলকাতা, ২১ মে (হি.স.) : ভোট পরবর্তী হিংসার মামলায় এবার আদালতে আত্মসমর্পণ করলেন কসবার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাভেদ খান। বৃহস্পতিবার তিনি আলিপুর আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত ৪ মে বিধানসভা নির্ব
জাভেদ খান


কলকাতা, ২১ মে (হি.স.) : ভোট পরবর্তী হিংসার মামলায় এবার আদালতে আত্মসমর্পণ করলেন কসবার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাভেদ খান। বৃহস্পতিবার তিনি আলিপুর আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই কসবা সহ সংলগ্ন একাধিক এলাকায় রাজনৈতিক হিংসা ও অশান্তির অভিযোগ ওঠে। জাভেদ খানের ঘনিষ্ঠ বেশ কয়েকজন অনুগামীর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের হুমকি ও মারধর করার অভিযোগ ওঠে। এই ঘটনার প্রেক্ষিতেই থানায় জাভেদ খান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই আইনি পদক্ষেপ এড়াতে এদিন আলিপুর আদালতে আত্মসমর্পণ করেন তৃণমূল বিধায়ক। আদালত সূত্রে খবর, তাঁর জামিনের আবেদন নিয়ে পরবর্তী শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande