(আপডেট) বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের মঙ্গল কামনায় প্রার্থনা
হাওড়া, ২১ মে (হি. স.): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার সকালে বেলুড় মঠ পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের সদর দফতরে যান। তাঁর সফর ঘিরে এদিন মঠ চত্বরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সঙ্গে ছি
বেলুড় মঠে মুখ্যমন্ত্রী


হাওড়া, ২১ মে (হি. স.): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার সকালে বেলুড় মঠ পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের সদর দফতরে যান। তাঁর সফর ঘিরে এদিন মঠ চত্বরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সঙ্গে ছিল ভক্তদের ব্যাপক ভিড়ও।মঠে পৌঁছে মুখ্যমন্ত্রী প্রথমে শ্রীরামকৃষ্ণ মন্দিরে পুজো দেন ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে তিনি স্বামী বিবেকানন্দের স্মৃতিবিজড়িত কক্ষ, স্বামী ব্রহ্মানন্দ মন্দির এবং শ্রীশ্রীমা সারদা দেবীর মন্দিরে প্রণাম জানান। এরপর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ মহারাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মঠের সন্ন্যাসীরা তাঁকে উত্তরীয়, প্রসাদ ও স্মারক উপহার দিয়ে স্বাগত জানান।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ ও রামকৃষ্ণ মিশনের মানবসেবার দর্শন তাঁকে অনুপ্রাণিত করে। রাজ্যের শান্তি, উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার শক্তি অর্জনের জন্যই তিনি বেলুড় মঠে আশীর্বাদ নিতে এসেছেন। সফর শেষে তিনি হাওড়ার একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে যোগ দিতে রওনা দেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande