মণ্ডলঘাটে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি একাধিক বাড়ির
জলপাইগুড়ি, ২১ মে (হি.স.): বুধবার ভোররাতে ঝড়ে জলপাইগুড়ি লাগোয়া মণ্ডলঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক কাঁচা বাড়ির চাল উড়ে গিয়েছে, দেওয়াল ধসে পড়েছে। ভেঙেছে গাছও। রেললাইনের উপরে গাছ উপড়ে পড়েছে, ছিঁড়েছে বিদ্যুতের তার। এর জেরে সকাল থেকে হলদিবাড়ি লাইনে
মণ্ডলঘাটে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি একাধিক বাড়ির


জলপাইগুড়ি, ২১ মে (হি.স.): বুধবার ভোররাতে ঝড়ে জলপাইগুড়ি লাগোয়া মণ্ডলঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক কাঁচা বাড়ির চাল উড়ে গিয়েছে, দেওয়াল ধসে পড়েছে। ভেঙেছে গাছও। রেললাইনের উপরে গাছ উপড়ে পড়েছে, ছিঁড়েছে বিদ্যুতের তার। এর জেরে সকাল থেকে হলদিবাড়ি লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধারকাজে হাত লাগান সিভিল ডিফেন্সের কর্মীরা। জেলা প্রশাসনের তরফে গ্রামে ত্রাণ বিলির প্রস্তুতি নেওয়া হয়৷ তবে হতাহতের খবর নেই।

জানা গিয়েছে, বুধবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ আচমকা ঝড়ের দাপটে নন্দনপুর বোয়ালমারি পঞ্চায়েতের বানিয়াপাড়া ও বোদাপাড়া এবং সংলগ্ন মণ্ডলঘাট ও কোরানিপাড়া এলাকায় প্রচুর বাড়ি, বিদ্যুতের খুঁটি তছনছ হয়ে গিয়েছে। উপড়ে পড়েছে অসংখ্য বিদ্যুতের খুঁটি ও গাছ। ছিঁড়ে গিয়েছে বৈদ্যুতিক তার। ঝড়ের জেরে হলদিবাড়ি-নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়ি জংশনগামী ট্রেন পরিষেবা দীর্ঘক্ষণ বিপর্যস্ত ছিল। রেললাইনের ওপর গাছ পড়া এবং বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় সকাল থেকেই ট্রেন চলাচল থমকে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। ক্ষতিগ্রস্ত এলাকায় সিভিল ডিফেন্স কর্মীদের পাঠানো হয়। গাছ সরিয়ে বিদ্যুৎ সংযোগ মেরামতির কাজ শুরু হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande