শিলিগুড়িতে সরানো হল ‘বিশ্ব বাংলা’ লোগো, রাজ্য সরকারের সিদ্ধান্তে পদক্ষেপ
শিলিগুড়ি, ২৫ মে (হি.স.) : শিলিগুড়ির দার্জিলিং মোড়ে অবস্থিত ‘বিশ্ব বাংলা’ লোগোটি সোমবার প্রশাসনের উপস্থিতিতে ভেঙে ফেলা হল। এই লোগোটি শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে তৈরি করা হয়েছিল। শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব জানিয়েছেন, চার লেনের রাস্তা তৈরি
Biswa-Bangla-Logo-Vandalized


শিলিগুড়ি, ২৫ মে (হি.স.) : শিলিগুড়ির দার্জিলিং মোড়ে অবস্থিত ‘বিশ্ব বাংলা’ লোগোটি সোমবার প্রশাসনের উপস্থিতিতে ভেঙে ফেলা হল। এই লোগোটি শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে তৈরি করা হয়েছিল।

শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব জানিয়েছেন, চার লেনের রাস্তা তৈরির কাজের জন্য ভবিষ্যতে লোগোটি সরানো হতে পারত এবং তার জন্য কিছুটা সময়ও ছিল; কিন্তু রাজ্য সরকারের নির্দেশ আসায় তার আগেই এটিকে সরিয়ে দেওয়া হল।

এই বিষয়ে পুরনিগমের মেয়র পরিষদ (এমআইসি) সদস্য শোভা সুব্বা বলেন, রাজ্য সরকারের সিদ্ধান্ত মেনেই ‘বিশ্ব বাংলা’ লোগোটি সরানো হয়েছে।

উল্লেখ্য, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর ‘বিশ্ব বাংলা’ লোগো সরিয়ে তার জায়গায় ‘অশোক স্তম্ভ’-কে প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande