পশ্চিমবঙ্গের নতুন শিল্প নীতির দিকে তাকিয়ে অনমোল বিস্কুট
কলকাতা, ২৬ মে (হি.স.): বিজেপি শাসিত পশ্চিমবঙ্গ সরকারের নতুন শিল্প নীতির দিকেই তাকিয়ে রয়েছেন দেশের প্রথম সারির শিল্পপতিরা। এই প্রসঙ্গে কলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অনমোল বিস্কুট কোম্পানির কর্ণধার তথা ম্যানেজিং ডিরেক্টর বিমল কুমার চৌধুরী জান
রাজারহাট নিউটাউনে


কলকাতা, ২৬ মে (হি.স.): বিজেপি শাসিত পশ্চিমবঙ্গ সরকারের নতুন শিল্প নীতির দিকেই তাকিয়ে রয়েছেন দেশের প্রথম সারির শিল্পপতিরা। এই প্রসঙ্গে কলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অনমোল বিস্কুট কোম্পানির কর্ণধার তথা ম্যানেজিং ডিরেক্টর বিমল কুমার চৌধুরী জানিয়েছেন, রাজ্যে লগ্নি সহায়ক পরিবেশ ও শিল্প উপযোগী পরিকাঠামো নির্মাণের পাশাপাশি প্রশাসনিক সহযোগিতা মিললে নতুন করে পুঁজি বিনিয়োগ করতে তাঁদের কোনো আপত্তি নেই। অনমোল কর্তা আরও জানান, চলতি বছরের মার্চ মাসে প্রতিবেশী রাজ্য বিহারের ঠাকুরগঞ্জে ২৫০ কোটি টাকা বিনিয়োগ করে তাঁরা একটি আধুনিক মানের কারখানা গড়ে তুলেছেন। এই বাংলায় বিনিয়োগের বিষয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একটি বৈঠকে যোগদানের জন্য তিনি বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন।

​সোমবারে কলকাতায় অনমোল ইন্ডাস্ট্রিজের ডিস্ট্রিবিউটর মিট-২০২৬ উপলক্ষে ‘উড়ান: সংকল্প সবকি প্রগতি কা’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রিমিয়াম বিস্কুটের বাজারে নিজেদের উপস্থিতি আরও জোরালো করার পাশাপাশি আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ও গুণগত মানের বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন। বর্তমানে সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতামূলক বাজারে চতুর্থ স্থানে রয়েছে এই সংস্থা। পরিসংখ্যান অনুযায়ী, দেশজুড়ে অনমোলের ৬ লাখ নিজস্ব ডিস্ট্রিবিউটর এবং ২২ লাখ রিটেল কাউন্টার রয়েছে।

​এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকেই সংস্থা তাদের নতুন পণ্য ‘অনমোল বোর্বন’ এবং ‘ডার্কো প্রিমিয়াম ডার্ক চকোলেট ক্রিম’ বিস্কুট বাজারে আনার কথা ঘোষণা করে। এর পাশাপাশি শহর ও গ্রামীণ বাজারে ব্যবসার আরও বিস্তার ঘটানো, নতুন পণ্য লঞ্চ এবং খুচরো বিক্রয় বাড়ানোর ভবিষ্যৎ রূপরেখাও এদিন তুলে ধরা হয়েছে। সংস্থার তরফে দাবি করা হয়েছে, প্রিমিয়াম বাটার, রয়্যাল নাট্টি, ফ্রুট অ্যান্ড নাট এবং চকো চিপ কুকিজের মতো বৈচিত্র্যময় পণ্য এনে তারা এই বিভাগের ক্রমবর্ধমান চাহিদাকে পূরণ করতে চাইছে। এদিনের অনুষ্ঠানে মঞ্চে বিমল কুমার চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার হেড অফ সেলস রাম সিনহা সহ প্রতিষ্ঠানের অন্যান্য শীর্ষ কর্তারা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande