গ্রেফতার বাদুড়িয়ার পলাতক পুরপ্রধান
উত্তর ২৪ পরগনা, ২৬ মে (হি.স.): উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে বাদুড়িয়ার একটি গোপন আস্তানা থেকে তাঁকে পাকড়াও করা হয়। মঙ্গলবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। উল্লেখ্য, রবিবার
গ্রেফতার বাদুড়িয়ার পলাতক পুরপ্রধান


উত্তর ২৪ পরগনা, ২৬ মে (হি.স.): উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে বাদুড়িয়ার একটি গোপন আস্তানা থেকে তাঁকে পাকড়াও করা হয়। মঙ্গলবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

উল্লেখ্য, রবিবার রাতে বাদুড়িয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ির পাশেই পার্টি অফিস এবং বাগান বাড়ি থেকে ত্রিপল ও পোড়া নথি উদ্ধার হয় বলে খবর। অন্যদিকে, পুরপ্রধানের বাড়ির পাশে রয়েছে পুরসভার কম্পিউটার ট্রেনিং সেন্টার। অভিযোগ, কম্পিউটার সেন্টারের দরজার চাবি থাকত পুরপ্রধানের কাছে। সেখান থেকে নগদ প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। সেদিন পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই পরিস্থিতি বদলে যায়। স্থানীয়দের অভিযোগ, পুলিশের উপস্থিতি টের পেয়ে দীপঙ্কর ভট্টাচার্য ও তাঁর ঘনিষ্ঠ কয়েকজন তৃণমূল কর্মী দ্রুত পালিয়ে যান। বিজেপির পক্ষ থেকে বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের হওয়ার পরই তল্লাশি চালিয়ে সোমবার রাতে পলাতক পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ধৃতকে আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande