তোলাবাজির অভিযোগ, শ্রীরামপুরে তৃণমূল নেতার বিরুদ্ধে সরব শ্রমিকরা
হুগলি, ২৬ মে (হি.স.): এক তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে সরব হলেন কারখানা শ্রমিকেরা। হুগলি জেলার শ্রীরামপুরের পিয়ারাপুরে দিল্লি রোডের পাশে একটি বিস্কুট কারখানার সামনে গেট আটকে কয়েকশো শ্রমিক বিক্ষোভ দেখান মঙ্গলবার। এই ঘটনাকে কেন্দ্র করে
তোলাবাজির অভিযোগ, শ্রীরামপুরে তৃণমূল নেতার বিরুদ্ধে সরব শ্রমিকরা


হুগলি, ২৬ মে (হি.স.): এক তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে সরব হলেন কারখানা শ্রমিকেরা। হুগলি জেলার শ্রীরামপুরের পিয়ারাপুরে দিল্লি রোডের পাশে একটি বিস্কুট কারখানার সামনে গেট আটকে কয়েকশো শ্রমিক বিক্ষোভ দেখান মঙ্গলবার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চাঁপদানির বিধায়ক দিলীপ সিং। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

কারখানার শ্রমিকদের সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই এলাকার ওই প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে কারখানার শ্রমিকদের থেকে তোলাবাজির অভিযোগ উঠছিল। এরই প্রতিবাদে মঙ্গলবার সকালে থেকে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা। কারখানার মূল ফটক আটকে কয়েকশো শ্রমিক বিক্ষোভ দেখাতে শুরু করেন।

এদিকে, সোমবার রাতে হুগলি জেলার চণ্ডীতলার শিয়াখালা তৃণমূলের অঞ্চল সভাপতি সূর্যকান্ত ঘোষালকে গ্রেফতার করে পুলিশ। এদিন সন্ধ্যায় এক বিজেপি কর্মীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাঁকে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মারধর, তোলাবাজি, হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে তাঁর বিরুদ্ধে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande