
নয়াদিল্লি, ২৬ মে (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন কেরলমের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন। মঙ্গলবার সকালে সাক্ষাতের পরে সতীশন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে ছবি দিয়ে লিখেছেন, আজ সকালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে সাক্ষাৎ করলাম এবং কেরলম সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। কেরলমের ভবিষ্যতের উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা ও সমর্থনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানালাম।
উল্লেখ্য, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কেরলমের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের সাক্ষাতের বিষয়টি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে ছবি দিয়ে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফেও।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ