সীমান্ত সুরক্ষায় নারীরা পুরুষদের চেয়ে বেশি অবদান রেখেছে : অমিত শাহ
বিকানের, ২৬ মে (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার রাজস্থানের বিকানেরে সাঞ্চু সীমান্ত চৌকিতে বিএসএফ প্রদর্শনীর উদ্বোধন করেন। তিনি বিএসএফ কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং মহিলা কর্মীদের জন্য ব্যারাকের উদ্বোধন করেন। অমিত শাহ বলেন
অমিত শাহ


বিকানের, ২৬ মে (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার রাজস্থানের বিকানেরে সাঞ্চু সীমান্ত চৌকিতে বিএসএফ প্রদর্শনীর উদ্বোধন করেন। তিনি বিএসএফ কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং মহিলা কর্মীদের জন্য ব্যারাকের উদ্বোধন করেন। অমিত শাহ বলেন, “যখন আমরা লিঙ্গ-নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গ্রহণ করার এবং ভারতের নারীদের সুযোগ দিয়ে সমস্ত ক্ষেত্রে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন একটি বিতর্ক উঠেছিল যে সীমান্তে নারীরা কী ভূমিকা পালন করবে এবং তারা কী সুবিধা পাবে। আমি জানাতে পেরে আনন্দিত যে সীমান্ত সুরক্ষায় নারীরা পুরুষদের চেয়ে বেশি অবদান রেখেছে। ২০৩০ সালের মধ্যে সমস্ত সুবিধা তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। রাজস্থানে ৭৯টি ব্যারাকের মধ্যে ৬৬টির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ চলছে। বিএসএফ-এর নজরদারিতে থাকা সীমান্ত এলাকায় অবস্থিত ৩৬০টি ব্যারাক নিয়ে ২০০ কোটি টাকার এই প্রকল্পটি সম্পন্ন হলে, মহিলা কর্মীরা আরও কার্যকরভাবে এবং স্বাচ্ছন্দ্যে তাদের দায়িত্ব পালন করতে পারবেন।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিএসএফ কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং মহিলা কর্মীদের জন্য ব্যারাকের উদ্বোধন করেন।

তিনি বলেন, “এই স্থানটি ১৭৯-তম ব্যাটালিয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি (বিওপি) হিসেবে কাজ করে। আমরা সমগ্র রাজস্থানের মরুভূমি জুড়ে একটি পার্শ্ব সড়ক নির্মাণের কাজ শুরু করেছি। এটি আপনাদের বর্তমানে ভোগান্তির অনেক কষ্ট লাঘব করবে। এই প্রকল্পে প্রায় ১,০৯৬ কিলোমিটার দীর্ঘ একটি পার্শ্ব সড়ক এবং এর পাশাপাশি ৫২০ কিলোমিটার দীর্ঘ একটি মূল সড়ক রয়েছে। এই দুটি পথ একত্রে বিএসএফ কর্মীদের জন্য সমস্ত প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করবে এবং একই সাথে একটি শক্তিশালী ও অত্যন্ত কার্যকরী সংযোগ ব্যবস্থা স্থাপন করবে। রাজস্থান জুড়ে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহের প্রকল্পটিও সম্পন্ন হয়েছে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন রাজস্থানের বিকানেরের সীমান্ত এলাকা পরিদর্শন করেন এবং নিরাপত্তা বিষয়ে কর্তাদের সঙ্গে বৈঠক করেন। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাও সেখানে উপস্থিত ছিলেন। এই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রক, রাজস্থান সরকারের কর্মকর্তা, বিএসএফ কর্মকর্তা এবং পাঁচটি সীমান্তবর্তী জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande