পান্নায় কুয়ো ধসে মাটির নীচে চাপা ৫ শ্রমিক, উদ্ধার দুই দেহ
পান্না, ২৬ মে (হি.স.) : মধ্যপ্রদেশের পান্না জেলার অজয়গড় জনপদের বিহারপুরওয়া গ্রামের নয়াপুরওয়ায় মঙ্গলবার খননের সময় মাটি ধসে পাঁচ শ্রমিক চাপা পড়েন। শেষ খবর পাওয়া পর্যন্ত দু’জনের দেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিন শ্রমিককে উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতা
পান্নায় কুয়ো ধসে মাটির নীচে চাপা ৫ শ্রমিক, উদ্ধার দুই দেহ


পান্না, ২৬ মে (হি.স.) : মধ্যপ্রদেশের পান্না জেলার অজয়গড় জনপদের বিহারপুরওয়া গ্রামের নয়াপুরওয়ায় মঙ্গলবার খননের সময় মাটি ধসে পাঁচ শ্রমিক চাপা পড়েন। শেষ খবর পাওয়া পর্যন্ত দু’জনের দেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিন শ্রমিককে উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা বিন্নু অহিরওয়ারের কৃষিক্ষেতে গত প্রায় ১০ দিন ধরে সাতজন শ্রমিক কুয়ো খননের কাজ করছিলেন। মঙ্গলবার সকাল প্রায় ১১টা নাগাদ দুই শ্রমিক জল খেতে কুয়ো থেকে উপরে উঠে আসেন। ঠিক সেই সময় ভেজা ও দুর্বল মাটি আচমকাই ধসে পড়ে। ফলে নীচে কাজ করা পাঁচ শ্রমিক মুহূর্তের মধ্যে মাটির নীচে চাপা পড়ে যান।

ঘটনার খবর পুলিশ ও প্রশাসনকে জানানো হলেও দীর্ঘ সময় পর্যন্ত কোনও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়নি বলে অভিযোগ। এরপর ক্ষুব্ধ গ্রামবাসীরাই নিজের উদ্যোগে জেসিবি মেশিন এনে উদ্ধারকাজ শুরু করেন।

গ্রামবাসীদের দীর্ঘ চেষ্টার পর মাটির নীচ থেকে রাজকুমার যাদব এবং চুনবাদ পালের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন চুন্নু যাদব, আশিস যাদব এবং আরও এক শ্রমিক। জেসিবি দিয়ে মাটি সরিয়ে তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।

ঘটনাস্থলে বহু গ্রামবাসী জড়ো হয়েছেন। মৃত শ্রমিকদের পরিবারের অভিযোগ, গত বছরের খনন ও জল জমে থাকার কারণে কুয়োটি আগেই বিপজ্জনক হয়ে উঠেছিল। কেউ সেখানে কাজ করতে চাইছিলেন না। অভিযোগ, তা সত্ত্বেও গ্রাম প্রধান জোর করে কাজ চালিয়ে যান।

পরিবারের সদস্যদের আরও দাবি, দুর্ঘটনার পর তিন ঘণ্টারও বেশি সময় কেটে গেলেও প্রশাসনের তরফে কোনও সক্রিয় উদ্ধার অভিযান শুরু হয়নি। বাধ্য হয়ে গ্রামবাসীরাই উদ্ধারকাজে নামেন। ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande