হামিরপুরে দ্রুতগতির গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালক গ্রেফতার
হামিরপুর, ২৬ মে (হি.স.) : উত্তর প্রদেশের হামিরপুর জেলার মৌদাহা শহরে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় বিশেষভাবে সক্ষম এক বৃদ্ধের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রহমানিয়া ইন্টার কলেজের কাছে রাস্তার ধারে শুয়ে ছিলেন ওই বৃদ্ধ। সেই অবস্থায় তাঁকে গাড়িটি পি
দ্রুতগতির গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু, চালক গ্রেফতার


হামিরপুর, ২৬ মে (হি.স.) : উত্তর প্রদেশের হামিরপুর জেলার মৌদাহা শহরে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় বিশেষভাবে সক্ষম এক বৃদ্ধের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রহমানিয়া ইন্টার কলেজের কাছে রাস্তার ধারে শুয়ে ছিলেন ওই বৃদ্ধ। সেই অবস্থায় তাঁকে গাড়িটি পিষে দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়ি ও বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে ঘাতক গাড়িটি। ঘটনার পর পুলিশ অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আরসাদ ওরফে বাবু (৬০)। তিনি মৌদাহা এলাকার হুসেনগঞ্জের বাসিন্দা ছিলেন, তিনি বিশেষভাবে সক্ষম। সোমবার গভীর রাতে, আড়াইটে নাগাদ রহমানিয়া ইন্টার কলেজের কাছে রাস্তার ধারে তিনি শুয়ে ছিলেন। সেই সময় দ্রুতগতির একটি গাড়ি তাঁকে পিষে দেয়। তারপরই গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে। ধাক্কায় একটি বিদ্যুতের খুঁটিও ভেঙে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত আরসাদকে দ্রুত স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত গাড়িচালক মোহাম্মদ আবিরকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তিনি মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande