আবার জেলের বাইরে রাম রহিম, ৩০ দিনের জন্য মুক্তি প্যারোলে
রোহতক, ২৬ মে (হি.স.): আবারও প্যারোলে মুক্তি পেলেন ধর্ষণে সাজাপ্রাপ্ত স্বঘোষিত গুরু গুরমিত রাম রহিম। তাঁকে ৩০ দিনের জন্য মুক্তি দেওয়া হয়েছে। ২০১৭ সাল থেকে হরিয়ানার রোহতক জেলে বন্দি রাম রহিম। গত বছরের অগস্টে ৪০ দিনের জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া
আবার জেলের বাইরে রাম রহিম, ৩০ দিনের জন্য মুক্তি প্যারোলে


রোহতক, ২৬ মে (হি.স.): আবারও প্যারোলে মুক্তি পেলেন ধর্ষণে সাজাপ্রাপ্ত স্বঘোষিত গুরু গুরমিত রাম রহিম। তাঁকে ৩০ দিনের জন্য মুক্তি দেওয়া হয়েছে। ২০১৭ সাল থেকে হরিয়ানার রোহতক জেলে বন্দি রাম রহিম। গত বছরের অগস্টে ৪০ দিনের জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। তাছাড়া এর আগে জানুয়ারি মাসে ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি। এই নিয়ে মোট ১৬-বার প্যারোলে মুক্তি পেয়েছেন রাম রহিম।

হরিয়ানার রোহতকের সুনারিয়া জেল থেকে ৩০ দিনের প্যারোলে মুক্তি পেয়েছেন। তিনি মঙ্গলবার সকাল ৬:৩৪ মিনিট নাগাদ ন্যূনতম নিরাপত্তায় বেরিয়ে আসেন। ধর্ষণ ও হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তার বারবার প্যারোল পাওয়া নিয়ে জনমনে উদ্বেগ বেড়েই চলেছে। ধর্ষণ এবং অন্যান্য অপরাধের জন্য ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ডেরা সাচ্চা সৌদা (ডিএসএস) প্রধান গুরমিত রাম রহিম সিংকে রোহতকের সুনারিয়া জেল থেকে এবার ৩০ দিনের প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে, যা ২০১৭ সালের পর থেকে তাঁর ১৬-তম অস্থায়ী মুক্তি। প্যারোলে মুক্তি পাওয়ার পর তিনি সিরসার আশ্রমে পৌঁছন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande