উত্তর প্রদেশের উন্নাও-এ বাস উল্টে মৃত ৬, আরও ১০ জন আহত
উন্নাও, ২৬ মে (হি.স.): উত্তর প্রদেশের উন্নাও জেলায় যাত্রীবোঝাই বাস উল্টে মৃত্যু হয়েছে ৬ জন যাত্রীর। এছাড়াও আরও ১০ জন কমবেশি আহত হয়েছেন। পুলিশ আধিকারিক সঞ্জীব কুশওয়াহ বলেছেন, দিল্লি থেকে বিহারগামী একটি বাস এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যা
উত্তর প্রদেশের উন্নাও-এ বাস উল্টে মৃত ৬, আরও ১০ জন আহত


উন্নাও, ২৬ মে (হি.স.): উত্তর প্রদেশের উন্নাও জেলায় যাত্রীবোঝাই বাস উল্টে মৃত্যু হয়েছে ৬ জন যাত্রীর। এছাড়াও আরও ১০ জন কমবেশি আহত হয়েছেন। পুলিশ আধিকারিক সঞ্জীব কুশওয়াহ বলেছেন, দিল্লি থেকে বিহারগামী একটি বাস এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।এই দুর্ঘটনায় ৬ জন মারা গিয়েছেন ও ১০ জনেরও বেশি আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন সাব-ইন্সপেক্টর এবং একজন কয়েদিও রয়েছে। নিহত সাব-ইন্সপেক্টর রামচন্দ্র, কয়েদি ছত্রপালের সঙ্গে বিহারের সিওয়ান থেকে দিল্লি গিয়েছিলেন এবং সেখান থেকে ফিরছিলেন। গুরুতর আহতদের লখনউ ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি আওরাস থানা এলাকার আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ২৬২ কিলোমিটার পয়েন্টে ঘটেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande