
কলকাতা, ২৭ মে (হি.স.): টলিউডের বিশিষ্ট এবং প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অনীক দত্তের আকস্মিক ও মর্মান্তিক প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি শোকসন্তপ্ত পরিবার ও তাঁর অসংখ্য অনুরাগীদের প্রতি সমবেদনা জানান।
ফেসবুক পোস্টে মন্ত্রী অগ্নিমিত্রা পাল লিখেছেন, তিনি ছিলেন এক অসাধারণ গল্পকার, দূরদৃষ্টিসম্পন্ন চলচ্চিত্রকার এবং সংবেদনশীল মননের অধিকারী। তাঁর সিনেমা আমাদের ভাবতে শিখিয়েছে, অনুপ্রেরণা যুগিয়েছে। তাঁর অমূল্য সৃষ্টি চিরকাল বেঁচে থাকবে আমাদের হৃদয়ে। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।
এর পাশাপাশি বাংলা চলচ্চিত্রে পরিচালকের অবদানের কথা স্মরণ করে তিনি আরও লেখেন, চলচ্চিত্র নির্মাতা অনীক দত্তের মর্মান্তিক প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর এই অকাল প্রয়াণ চলচ্চিত্র জগতের এবং সমগ্র টলিউড পরিবারের জন্য এক বিরাট ও অপূরণীয় ক্ষতি। নিজের অসাধারণ কাজ ও সৃজনশীল দৃষ্টিভঙ্গির মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছিলেন এবং বাংলা সিনেমায় অসামান্য অবদান রেখে গিয়েছেন। এই অত্যন্ত কঠিন সময়ে তাঁর পরিবার, প্রিয়জন, বন্ধু এবং অসংখ্য অনুরাগীর প্রতি আমার আন্তরিক ও গভীর সমবেদনা রইল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত