কোচবিহারে গাড়ি ও অটোর সংঘর্ষ, মৃত দুই
কোচবিহার, ৩ মে (হি.স.): একটি গাড়ি ও যাত্রীবোঝাই একটি অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত দু’জন, গুরুতর জখম হয়েছেন আরও চারজন। রবিবার দুর্ঘটনাটি ঘটে কোচবিহারের রাজারহাট এলাকায়। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে, অটোটির সামনে অংশ দুমড়ে মুচড়ে
কোচবিহারে গাড়ি ও অটোর সংঘর্ষ, মৃত দুই


কোচবিহার, ৩ মে (হি.স.): একটি গাড়ি ও যাত্রীবোঝাই একটি অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত দু’জন, গুরুতর জখম হয়েছেন আরও চারজন। রবিবার দুর্ঘটনাটি ঘটে কোচবিহারের রাজারহাট এলাকায়। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে, অটোটির সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়। ওই দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ নম্বর জাতীয় সড়ক ধরে ওই গাড়িটি পুণ্ডিবাড়ি থেকে রাজারহাটের দিকে যাচ্ছিল। উলটো দিক থেকে খাগরাবাড়ি থেকে রাজারহাটের দিকে যাত্রীদের নিয়ে ওই অটোটি যাচ্ছিল। দুটি যানের গতিবেগই বেশি থাকায় শেষমুহূর্তে চেষ্টা করলেও ওই সংঘর্ষ এড়ানো যায়নি। সংঘর্ষের পরই অটোটি বেশ কয়েকবার পালটি খায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে যান। অটো থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। গাড়িটি থেকেও আরোহীদের বার করে আনা হয়। জখম ৬ জনকে উদ্ধার করে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। চারজন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande