
কলকাতা, ৩ মে (হি. স.): মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ফের বদল করা হলো কালীঘাট থানার ওসি। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলাই বাগকে। তিনি এর আগে ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি হিসেবে কর্মরত ছিলেন। রবিবার কমিশনারের ২৩৯ নম্বর আদেশনামা জারি করে তাঁকে কালীঘাট থানার ওসি পদে নিয়োগ করা হয়।এর আগে শনিবারই কমিশনারের ২৩৮ নম্বর আদেশনামা অনুযায়ী উল্টোডাঙা মহিলা থানার ওসি চামেলি মুখার্জিকে কালীঘাট থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু একদিনের মধ্যেই সেই নির্দেশ বাতিল করা হয়। নতুন নির্দেশে চামেলি মুখার্জিকে পুনরায় উল্টোডাঙা মহিলা থানার দায়িত্বে ফেরানো হয়েছে।হঠাৎ এই প্রশাসনিক পরিবর্তন ঘিরে পুলিশ মহলে জল্পনা তৈরি হয়েছে। যদিও কলকাতা পুলিশের তরফে এই বদলির পিছনে নির্দিষ্ট কোনও কারণ প্রকাশ করা হয়নি। সরকারি নির্দেশে জানানো হয়েছে, জনস্বার্থেই এই বদলি কার্যকর করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়