তামিলনাড়ুতে ঐতিহাসিক ভোটগ্রহণ: ৮৫.১০ শতাংশ উপস্থিতি, পুরুষদের ছাপিয়ে গেলেন মহিলা ভোটাররা
চেন্নাই, ৩ মে (হি.স.): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোটগ্রহণের ছবি সামনে এল। নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত তথ্য অনুযায়ী, রাজ্যে মোট ভোটদানের হার দাঁড়িয়েছে ৮৫.১০ শতাংশ। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই নির্বাচনে পুরুষদের তুলনায় বেশি সংখ্যক
তামিলনাড়ুতে ঐতিহাসিক ভোটগ্রহণ: ৮৫.১০ শতাংশ উপস্থিতি, পুরুষদের ছাপিয়ে গেলেন মহিলা ভোটাররা


চেন্নাই, ৩ মে (হি.স.): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোটগ্রহণের ছবি সামনে এল। নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত তথ্য অনুযায়ী, রাজ্যে মোট ভোটদানের হার দাঁড়িয়েছে ৮৫.১০ শতাংশ। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই নির্বাচনে পুরুষদের তুলনায় বেশি সংখ্যক মহিলা ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা রাজ্যের গণতান্ত্রিক অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ প্রবণতা হিসেবে দেখা হচ্ছে।

সরকারি পরিসংখ্যান বলছে, মোট ৪.৮৭ কোটি ভোটারের মধ্যে ৪ কোটি ৮৭ লক্ষ ৯৮ হাজার ৮৩৩ জন ভোট দিয়েছেন ২৩৪টি বিধানসভা কেন্দ্রে। এর মধ্যে ২ কোটি ৫২ লক্ষ ৫৯ হাজার ৫৯৬ জন মহিলা ভোটার অংশ নিয়েছেন, যেখানে পুরুষ ভোটারের সংখ্যা ২ কোটি ৩৫ লক্ষ ৩৪ হাজার ৭২০। এছাড়া ‘অন্যান্য’ শ্রেণির ৪ হাজার ৫১৭ জন ভোটারও ভোটদান করেছেন।

রাজ্যের মধ্যে সর্বাধিক ভোট পড়েছে কারুর কেন্দ্রে—৯৩.৪১ শতাংশ। খুব কাছাকাছি রয়েছে ভীরাপান্ডি (৯৩.৩৬ শতাংশ)। অন্যদিকে সর্বনিম্ন ভোটদানের হার দেখা গেছে মাদুরাই নর্থ কেন্দ্রে, যেখানে ভোট পড়েছে ৭২.২২ শতাংশ।

রামনাথপুরম জেলায় চারটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১১ লক্ষ ২৯ হাজার ৭৩৩। এর মধ্যে ৮ লক্ষ ৬৮ হাজার ২৯৯ জন ভোট দিয়েছেন। পুরুষ ভোটার ছিলেন ৩ লক্ষ ৯৮ হাজার ১০৮ জন, মহিলা ভোটার ৪ লক্ষ ৭০ হাজার ১৬৩ জন এবং তৃতীয় লিঙ্গের ২৮ জন ভোট দিয়েছেন।

ভোটগণনাকে স্বচ্ছ ও নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশন বিস্তৃত পরিকাঠামো গড়ে তুলেছে। রাজ্যজুড়ে মোট ৪ হাজার ৬১১টি গণনা টেবিল রাখা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৩২৪টি ইভিএম-এর জন্য, ৯৯৩টি ডাকযোগে প্রাপ্ত ব্যালটের জন্য এবং ২৯৪টি ইলেকট্রনিক ডাক ব্যালট ব্যবস্থার প্রাক-গণনার জন্য নির্ধারিত।

সারা রাজ্যের ৭৫ হাজার ৬৪টি ভোটকেন্দ্রের তথ্য সংগ্রহ করে এই গণনা প্রক্রিয়া সম্পন্ন হবে। মোট ৬২টি নির্দিষ্ট কেন্দ্রে ভোটগণনা হবে। চেন্নাইয়ের লয়োলা কলেজ, কুইন মেরিস কলেজ ও আন্না বিশ্ববিদ্যালয়সহ একাধিক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানকে গণনাকেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। কোয়েম্বাটুরের গভর্নমেন্ট কলেজ অব টেকনোলজি এবং তিরুচিরাপল্লির জামাল মোহাম্মদ আর্টস অ্যান্ড সায়েন্স কলেজেও গণনার ব্যবস্থা করা হয়েছে। জেলাভিত্তিক হিসাবে চেন্নাইয়ে সর্বাধিক ২৯১টি গণনা টেবিল রাখা হয়েছে ১৬টি কেন্দ্রে। তার পরেই রয়েছে তিরুভাল্লুর, যেখানে ২২৪টি টেবিল রয়েছে। শোলিঙ্গানাল্লুর কেন্দ্রে সর্বাধিক ৩০টি টেবিল বরাদ্দ করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ৪ মে ভোটগণনা অনুষ্ঠিত হবে এবং ৪৮ মিলিয়নেরও বেশি ভোটারের রায় যাতে স্বচ্ছতা, নিরাপত্তা ও দক্ষতার সঙ্গে গণনা করা যায়, তার জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande