বিরোধীদের আজীবনের জন্য শিক্ষা দেবে জনগণ, মন্তব্য কিরেন রিজিজুর
নয়াদিল্লি, ৩ মে (হি.স.): কংগ্রেস-সহ দেশের বিরোধী দলগুলিকে সমালোচনা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, বিরোধীদের আজীবনের জন্য শিক্ষা দেবে জনগণ। সংসদ বিষয়ক মন্ত্রী এবং বিজেপির প্রবীণ নেত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন, সমস্ত বিরোধী দল
কিরেন রিজিজু


নয়াদিল্লি, ৩ মে (হি.স.): কংগ্রেস-সহ দেশের বিরোধী দলগুলিকে সমালোচনা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, বিরোধীদের আজীবনের জন্য শিক্ষা দেবে জনগণ। সংসদ বিষয়ক মন্ত্রী এবং বিজেপির প্রবীণ নেত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন, সমস্ত বিরোধী দল ক্রমাগত সরকারি সংস্থা, নির্বাচন কমিশন, ইলেকট্রনিক ভোটিং মেশিন, গণমাধ্যমের ওপর আক্রমণ চালিয়েছে এবং এখন বিচার ব্যবস্থাকে নিশানা করছে।

রবিবার এক্স মাধ্যমে কিরেন রিজিজু জানান, সমস্ত বিরোধী দল সরকারি সংস্থা, ইভিএম, নির্বাচন কমিশন, গণমাধ্যমকে আক্রমণ করেছে এবং এখন বিচার ব্যবস্থাকেও নিশানা করছে। তারা বুঝতে পারছে না যে তারা ভারতীয় গণতন্ত্রের মূলে আঘাত হানছে। অপেক্ষা করুন, ভারতের জনগণ তাদের উপযুক্ত জবাব দেবে, আজীবনের জন্য শিক্ষা দেবে!

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande