
কলকাতা, ৩১ মে (হি.স.): শনিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ উঠেছিল। এরপর আবার রবিবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হেনস্তার অভিযোগ উঠেছে। রবিবার এই নিয়ে মুখ খুললেন সিপিএম নেতা তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য|
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘যুবরাজ’ সম্বোধন করে বিকাশরঞ্জন ভট্টাচার্য রবিবার সমাজ মাধ্যমে লেখেন, গতকাল যুবরাজ, আজ কল্যাণ আক্রান্ত। এভাবে শারীরিক আক্রমণ সুস্থ ও স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না। বিজেপি ও তৃণমূল দুটি দলই অন্ধ কমিউনিস্ট বিরোধী আচরণ করে গুন্ডামিকে লালন করার পরিণতির কুচিত্র প্রকাশ পাচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ