
হাওড়া, ৪ মে (হি.স.): হাওড়ার একাধিক আসনে পদ্মফোটার সম্ভাবনা তৈরি হওয়ার পরেই গেরুয়া আবির আর ঢাক ঢোল, নাচে গানে মেতে ওঠে হাওড়ার পথঘাট। বেরোলো বিজেপি কর্মীদের মোটরবাইক মিছিল। হাওড়ার যে তিনটি কেন্দ্রে গণনা চলছে, সেগুলির সামনে সোমবার দুপুরে বিজেপি কর্মীদের উল্লাসে ফেটে পড়তে দেখা যায়। এখনও পর্যন্ত হাওড়া সদরের বালি বিধানসভা, উত্তর হাওড়া আর শিবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
এদিকে, কলকাতার রাস্তায় দফায় দফায় বিজেপি সমর্থকদের মোটরবাইক বাহিনীর টহল চোখে পড়েছে। রবীন্দ্র সরণিতে আবার জোর করে গেরুয়া রং মাখানোর অভিযোগ করেন এক বৃদ্ধ। মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপি অফিসের সামনে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ