এক্সাইড মোড়ের কাছে পেট্রল পাম্পে ভাঙচুরের অভিযোগ
কলকাতা, ৪ মে (হি.স.): এক্সাইড মোড়ের কাছে পেট্রল পাম্পে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। সেখানেই সুব্রত বক্সির সঙ্গে বসেছিলেন বেশ কিছু তৃণমূল কর্মী-সমর্থক। তবে আচার্য জগদীশচন্দ্র কলেজের বাইরে তৃণমূল-বিজেপির সংঘর্ষ নিয়ন্ত
এক্সাইড মোড়ের কাছে পেট্রল পাম্পে ভাঙচুরের অভিযোগ


কলকাতা, ৪ মে (হি.স.): এক্সাইড মোড়ের কাছে পেট্রল পাম্পে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। সেখানেই সুব্রত বক্সির সঙ্গে বসেছিলেন বেশ কিছু তৃণমূল কর্মী-সমর্থক। তবে আচার্য জগদীশচন্দ্র কলেজের বাইরে তৃণমূল-বিজেপির সংঘর্ষ নিয়ন্ত্রণে এনেছে পুলিশ।

এদিকে, শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের ক্যাম্পের বাইরে মুখোমুখি বিজেপি এবং তৃণমূল। বাইক নিয়ে মিছিল করে যাওয়ার সময় বিজেপি কর্মী সমর্থকেরা তৃণমূলের ক্যাম্পের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে। এতে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ঘটনাস্থলে পৌঁছেছে।

অন্যদিকে, বরাহনগরে ১৫ নম্বর ওয়ার্ডে পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিকের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তবে এমন ঘটনাকে তিনি কোনও ভাবে সমর্থন করেন না বলে জানালেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলেন, এটা মমতা বনাম জনতা লড়াই হয়েছে। তাই কোনও ভাবেই জনতা যেন খারাপ না ভাবেন, সেটা দেখতে হবে। আমাদের কর্মীরা যদি কোথাও এমন ভাঙচুর করেন, সেটা অন্যায়। আমি প্রয়োজনে নিজে সেখানে যাব। কারণ প্রতিটি রাজনৈতিক দলের কাছে তাদের দলীয় কার্যালয় ধর্মীয় স্থানের মতো।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande