
বরপেটা (অসম), ৪ মে (হি.স.) : পশ্চিমবঙ্গে বিজেপি ঝড়ে মমতার দুৰ্গ ধসে পড়লেও অসমে একটি আসনে খাতা খুলে মুখ রক্ষা করতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস (টিএমসি)। অসমের মন্দিয়া আসনে বিজয়ের হাসি মেরেছেন টিএমসি-প্রার্থী তথা জাতীয় কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শেরমান আলি আহমেদ।
নানা কারণে বিধায়ক শেরমান আলি আহমেদকে দল থেকে বহিষ্কার করেছিল কংগ্ৰেস। এর পর নির্বাচনের প্রাক্কালে তিনি যোগদান করেন আঞ্চলিক দল রাইজর দল-এ। কিন্তু রাইজর দল তাঁকে টিকিট না দেওয়া প্রচণ্ড ক্ষেপে গিয়ে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। জোড়া ফুলের প্রতীকে নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হয়ে তিনি তাঁর নিকটতম প্ৰাৰ্থীকে ২৭,৫৬১ ভোটের ব্যবধানে পরাজিত করেন। শেরমান আলি পেয়েছেন মোট ১,১৩,৪৮০টি ভোট।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস