গোঘাটের তৃণমূল প্রার্থীকে ঘিরে ‘চোর’ স্লোগান, উত্তেজনা কালিপুরে
হুগলি , ৪ মে (হি.স.) : ফল ঘোষণার আগেই গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলেন গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাজি । এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, নির্মল মাজি গণনা কেন্দ্র থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত বি
নির্মল মাঝিকে ঘিরে চোর স্লোগান


হুগলি , ৪ মে (হি.স.) : ফল ঘোষণার আগেই গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলেন গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাজি । এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, নির্মল মাজি গণনা কেন্দ্র থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকরা তাঁকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দিতে শুরু করেন। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কালিপুর এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও নিরাপত্তারক্ষীরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এই ঘটনাকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে।

যদিও বড় কোনও অশান্তির খবর পাওয়া যায়নি, তবুও ভোট গণনার দিনে এমন ঘটনার জেরে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কড়া নজরদারি চালানো হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande