ভোট পরবর্তী হিংসা রুখতে আরামবাগে সাজোয়া গাড়ি
হুগলি , ৪ মে (হি.স.) : সোমবার রাজ্যজুড়ে বিধানসভা নির্বাচনের গণনা চলছে। ফলাফল ঘিরে উত্তেজনার আবহে সম্ভাব্য ভোট-পরবর্তী হিংসা রুখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন জেলায়। সেই ছবিই দেখা গেল আরামবাগে। সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাক
আরামবাগে হিংসা রুখতে তৎপর প্রশাসন


হুগলি , ৪ মে (হি.স.) : সোমবার রাজ্যজুড়ে বিধানসভা নির্বাচনের গণনা চলছে। ফলাফল ঘিরে উত্তেজনার আবহে সম্ভাব্য ভোট-পরবর্তী হিংসা রুখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন জেলায়। সেই ছবিই দেখা গেল আরামবাগে।

সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে টহল দিচ্ছে সেনাবাহিনীর সাজোয়া গাড়ি। নিরাপত্তা বাহিনীর এই উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ও ভরসার পরিবেশ তৈরি হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি কঠোরভাবে মোকাবিলা করা হবে। ভোট-পরবর্তী হিংসা রুখতে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও সেনার যৌথ নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি সংবেদনশীল এলাকাগুলিতে টহল আরও বাড়ানো হয়েছে।

প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, কোথাও কোনও অশান্তির খবর পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে গণনা প্রক্রিয়া সম্পন্ন করাই প্রশাসনের প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande