
হুগলি, ৪ মে (হি.স.) : খানাকুলের আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেন আরামবাগের গণনা কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানান।
সাদ্দাম হোসেন অভিযোগ করেন, গত ১৫ বছরে তৃণমূল সরকারের শাসনে অপশাসন, ক্রমবর্ধমান বেকারত্ব এবং কৃষকদের দুরবস্থা সাধারণ মানুষের জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছে। তাঁর দাবি, এই পরিস্থিতিতে জনগণের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছিল এবং শেষ পর্যন্ত মানুষ পরিবর্তনের পক্ষেই রায় দিয়েছে।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনের ফল বাংলার মানুষের মনের কথা প্রতিফলিত করছে। যদিও ফলাফল তাঁদের দলের প্রত্যাশা অনুযায়ী হয়নি, তবুও তাঁরা হতাশ নন। তাঁর বক্তব্য, এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আন্দোলন আরও জোরদার করা হবে।
আইএসএফ প্রার্থী আশাবাদী যে, আগামী দিনে নতুন উদ্যম ও পরিকল্পনা নিয়ে দল রাজনীতির ময়দানে আরও শক্তভাবে ফিরে আসবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA