গণনাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের ওপর কড়াকড়ি, মমতা ও শুভেন্দুর ফোন নেওয়ার নির্দেশ কমিশনের
কলকাতা, ৪ মে (হি. স.): শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ব্যবহারের ওপর নির্বাচন কমিশনের কঠোর নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে শোরগোল পড়ে গেল। কমিশন সূত্রে খবর, এই গণনাকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় ক্ষোভ প্রকাশ কর
নির্বাচন কমিশন


কলকাতা, ৪ মে (হি. স.): শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ব্যবহারের ওপর নির্বাচন কমিশনের কঠোর নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে শোরগোল পড়ে গেল। কমিশন সূত্রে খবর, এই গণনাকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় ক্ষোভ প্রকাশ করেছেন পর্যবেক্ষকরা। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন জমা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, গণনাকেন্দ্রের ভেতরে কোনও প্রার্থী, নির্বাচনী এজেন্ট বা কাউন্টিং এজেন্ট মোবাইল ফোন ব্যবহার করতে পারেন না। একমাত্র রিটার্নিং অফিসার এবং পর্যবেক্ষকদের নির্দিষ্ট ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভবানীপুর কেন্দ্রের ভোট গণনা চলছে। সেখানে দুই হেভিওয়েট প্রার্থীর মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ আসতেই নজিরবিহীন সক্রিয়তা দেখাল কমিশন।

কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, গণনার গোপনীয়তা ও নিরপেক্ষতা বজায় রাখতে কোনওভাবেই ভেতরে যোগাযোগ মাধ্যম হিসেবে মোবাইল ফোন রাখা যাবে না। সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে ফোন দুটি নিজেদের হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গণনাকেন্দ্রের ভেতরে সাময়িকভাবে উত্তেজনার সৃষ্টি হয়। তবে কমিশনের কড়া বার্তার পর নিরাপত্তা আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande