বাঁকুড়া ও নদিয়ায় তৃণমূলের কার্যালয়ে উড়ল বিজেপির পতাকা
বাঁকুড়া ও নদিয়া, ৪ মে (হি.স.): বাঁকুড়ার কোতুলপুরের খিরি গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে উড়ল বিজেপির পতাকা। জেলার ১২টি আসনেই এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে বিজেপি। সূত্রের দাবি, সেই খবর পেতেই খিরি গ্রামের তৃণমূল কার্যালয়ে অ্যাসবেস্টসের চালের উপরে উঠে বি
বাঁকুড়া ও নদিয়ায় তৃণমূলের কার্যালয়ে উড়ল বিজেপির পতাকা


বাঁকুড়া ও নদিয়া, ৪ মে (হি.স.): বাঁকুড়ার কোতুলপুরের খিরি গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে উড়ল বিজেপির পতাকা। জেলার ১২টি আসনেই এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে বিজেপি। সূত্রের দাবি, সেই খবর পেতেই খিরি গ্রামের তৃণমূল কার্যালয়ে অ্যাসবেস্টসের চালের উপরে উঠে বিজেপির পতাকা ওড়ান এক ব্যক্তি। এ নিয়ে যদিও কোতুলপুরের ব্লক তৃণমূল নেতৃত্ব বক্তব্য দিতে রাজি হননি।

এদিকে, ভোট গণনার মধ্যে কল্যাণী ও হরিণঘাটায় তৃণমূলের দফতরে হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, এ দিন কল্যাণী মহকুমার তিনটি আসনে বিজেপি প্রার্থীদের এগিয়ে যাওয়ার খবর বের হতেই বিজেপি কর্মী সমর্থকরা কল্যাণী শহরের ২০ নম্বর ওয়ার্ডের মুরাতিপুকুর এলাকায় তৃণমূলের একটি দফতরে হামলা করে। সেখানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পাশাপাশি হরিণঘাটা শহরে হরিণঘাটা শহর তৃণমূলের দফতরে ভাঙচুর চালিয়ে সেখানে বিজেপির পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande