নতুন সরকার গড়তে চূড়ান্ত তৎপরতা: শুক্রবার বিধায়ক দলের বৈঠক, পরদিন ব্রিগেডে শপথ নেবে বিজেপি
কলকাতা, ৬ মে (হি. স.) : রাজ্যে নতুন সরকার গঠনের প্রস্তুতি এখন তুঙ্গে। আগামী ৯ মে, শনিবার সকাল ১০টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভারতীয় জনতা পার্টির নতুন মন্ত্রিসভার জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মেগা অনুষ্ঠানে প্রধা
নতুন সরকার গড়তে চূড়ান্ত তৎপরতা: শুক্রবার বিধায়ক দলের বৈঠক, পরদিন ব্রিগেডে শপথ নেবে বিজেপি


কলকাতা, ৬ মে (হি. স.) : রাজ্যে নতুন সরকার গঠনের প্রস্তুতি এখন তুঙ্গে। আগামী ৯ মে, শনিবার সকাল ১০টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভারতীয় জনতা পার্টির নতুন মন্ত্রিসভার জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মেগা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের উপস্থিত থাকার কথা রয়েছে। দলের পক্ষ থেকে ইতিমধ্য়েই এই ঘোষণা করা হয়েছে।

​শপথ গ্রহণকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে সাজ সাজ রব শুরু হয়েছে। দফায় দফায় বৈঠক ডাকছে বিজেপি নেতৃত্ব। দলের সমস্ত নবনির্বাচিত বিধায়ককে জরুরি ভিত্তিতে কলকাতায় পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে। একদিকে যেমন বিধানসভায় প্রশাসনিক তৎপরতা বেড়েছে, অন্যদিকে রাইটার্স বিল্ডিং বা মহাকরণকেও নতুনভাবে প্রস্তুত করা হচ্ছে। এদিন মহাকরণে গিয়ে দেখা গেল, অন্দরমহল সাফ-সুতরো করার পাশাপাশি বিদ্যুৎ পরিষেবা ও অন্যান্য কারিগরি দিকগুলি খতিয়ে দেখছেন কর্মীরা।

​উল্লেখ্য, আগামী ৭ মে বর্তমান সরকারের কার্যকালের মেয়াদ শেষ হতে চলেছে। এর পরদিন, ৮ মে শুক্রবার বিজেপির সমস্ত বিধায়ককে নিয়ে এক জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকেই আনুষ্ঠানিকভাবে বিধায়ক দলের নেতা নির্বাচন করা হবে। তার পরদিন অর্থাৎ শনিবার ব্রিগেডের মঞ্চে নতুন সরকার শপথ নেবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande