মাদ্রাসা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছাত্র, চাঞ্চল্য ফাঁসিদেওয়ায়
শিলিগুড়ি, ৬ মে (হি. স.) : শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার তুফানডাঙ্গি এলাকায় অবস্থিত একটি মাদ্রাসার ছাত্রাবাস থেকে এক ছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ ওই ছাত্রের নাম মোসাব্বিফ রেজা। পরিবার সূত্রে জানা গেছে,
মাদ্রাসা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছাত্র, চাঞ্চল্য ফাঁসিদেওয়ায়


শিলিগুড়ি, ৬ মে (হি. স.) : শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার তুফানডাঙ্গি এলাকায় অবস্থিত একটি মাদ্রাসার ছাত্রাবাস থেকে এক ছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ ওই ছাত্রের নাম মোসাব্বিফ রেজা।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২ মে মোসাব্বিফ ওই মাদ্রাসায় গিয়েছিল। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা নাগাদ মাদ্রাসা কর্তৃপক্ষ তার মাকে ফোন করে জানায় যে, মোসাব্বিফকে চত্বরের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত সেখানে পৌঁছান। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরেও তার কোনো হদিস মেলেনি। তবে ওই মাদ্রাসার এক শিক্ষক, আবু সুফিয়ানের কাছ থেকে ছাত্রটির মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে, যা নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

ছাত্রের মা শফাকত জাহান জানিয়েছেন, আত্মীয়স্বজনের বাড়ি থেকে শুরু করে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ নেওয়া হলেও ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি মাদ্রাসা কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ফাঁসিদেওয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে, বুধবার নিখোঁজ ছাত্রের সন্ধানে মহানন্দা ক্যানেলেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পুলিশ ও পরিজনরা অধীর আগ্রহে ছাত্রটির ফিরে আসার অপেক্ষায় রয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande