ডিমা হাসাওয়ে ধৃত ডিএনএলটি-র দুই লিংকম্যান
হাফলং (অসম), ৭ মে (হি.স.) : ডিমা হাসাও জেলা পুলিশের অভিযান চালিয়ে ডিমাসা ন্যাশনাল লিবারেশন টাইগার (ডিএনএলটি) নামের উগ্রপন্থী সংগঠনের দুই লিংকম্যানকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার জেলা পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে
ডিমা হাসাওয়ে ধৃত ডিএনএলটি-র দুই লিঙ্কম্যান


হাফলং (অসম), ৭ মে (হি.স.) : ডিমা হাসাও জেলা পুলিশের অভিযান চালিয়ে ডিমাসা ন্যাশনাল লিবারেশন টাইগার (ডিএনএলটি) নামের উগ্রপন্থী সংগঠনের দুই লিংকম্যানকে গ্রেফতার করেছে।

আজ বৃহস্পতিবার জেলা পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে বুধবার ডিমা হাসাও জেলার অন্তর্গত লাংটিং এবং মাইবাং থানাধীন হাজাডিসা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ডিএনএলটি জঙ্গি সংগঠনের দুই সহযোগী যতাক্রমে লাংটিঙের বাসিন্দা রিংমত বডো (২০) এবং হাজাডিসার বাসিন্দা প্রকাশ বাটারি (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।

ডিমাসা ন্যাশনাল লিবারেশন টাইগারের ধৃত দুই লিংকম্যানকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশের সূত্র জানিয়েছে, এই দুই যুবক ডিএনএলটি-র লিংকম্যান হিসেবে কাজ করার পাশাপাশি জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার তালে ছিল।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande